ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে যোগ করা হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও ডানহাতি পেসার তাসকিন আহমেদকে।
এ দুজনকে নিয়ে এখন বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড দাঁড়ালো ১৪ জনের। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে তাসকিন ও মিরাজকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার খবর।
প্রাথমিকভাবে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছিল। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ যেতেই পারেননি শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে উইন্ডিজ সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। এ তিনজনের জায়গায় নেওয়া হয়েছে মিরাজ ও তাসকিনকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, নুরুল হোসেন সোহান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
খেলাখুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাখুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
উইন্ডিজে টেস্টে হোয়াইটওয়াশ হওয়া পর টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় মাহমুদুল্লাহরা
by Nilshir
উইন্ডিজে টেস্টে হোয়াইটওয়াশ হওয়া পর টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় মাহমুদুল্লাহরা
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে চায়। এছাড়াও সিরিজ জিতে এশিয়া কাপে অংশগ্রহন করার আগে ভালো প্রস্ততি হিসাবে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন মাহমুদুল্লাহরা।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে এশিয়া কাপ আছে।
আমরা এই সিরিজটা জয়ের জন্যই খেলব। যদি এখানে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে পারি, সেটা বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে দেবে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে চোটাক্রান্ত হয়ে দেশে ফেরেন তাসকিন। চোটের কারণে ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি।
ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চোটকাটিয়ে দলে ফেরা তাসকিনকে আলাদা করে সময় দিয়েছেন বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
অনুশীলন শেষে তাসকিন সংবাদমাধ্যমকে জানান, কোচ বলেছেন তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা।
এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না। অ্যান্টিগা ও সেন্ট লুসিয়া টেস্টে ৭ ও ১০ উইকেটের পরাজয় নিয়ে তাসকিন বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের টেস্ট সিরিজটা ভালো যায়নি।
ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, তবে শুধু এটা নিয়ে বসে থাকা যাবে না। এই মুহূর্তে আমরা টি-টোয়েন্টি সিরিজটার দিকেই তাকিয়ে আছি। চেষ্টা করব ভালো খেলে দেশকে জয় উপহার দিতে। আগামীকাল ২ জুলাই প্রথম টি-টুয়েন্টি দিয়েই মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের খেলা।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি, ৬ নম্বরে বাংলাদেশ
by Nilshir
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। র্যাংকিং অবস্থান ৭ নম্বর থেকে ৬ নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ মার্চ) আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে ওঠে আসে এই চিত্র। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডেতে ৮৮ রানের পরাজয়ে এই সুখবর পেল বাংলাদেশ। পাশাপাশি কাজে লেগেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানের জয়ও।
বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। সমান পয়েন্ট সত্ত্বেও পাকিস্তান ছয় থেকে একধাপ নিচে নেমে সাতে গেছে। সবার শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। পরের স্থানগুলোতে আছে যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৯, অস্ট্রেলিয়ার ১১৭, ভারতের ১১০ ও দক্ষিণ আফ্রিকার ১০২। ৮১ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আটে, ৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে ও ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান দশ নম্বরে আছে।
উল্লেখ, প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৮ মার্চ ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। সেটি ছিল তাদের মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জয় ৭ উইকেটে। সিরিজ নির্ধারণী ম্যাচে অবিশ্বাস্য ঝলক দেখায় টাইগার বাহিনী। তাসকিন আহমেদের বোলিং তোপে ১৫৪ রানেই ইনিংস গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার। জবাবে মাত্র এক উইকেট খুইয়ে লক্ষ্য অতিক্রম করে তামিম ইকবাল বাহিনী।
বুধবার, ২৯ জুন, ২০২২
টাইগারদের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে দলে নতুন মুখ !!
by Nilshir
তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জুন) দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন গুদাকেশ মতি। এ সিরিজে উইন্ডিজকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। তার সহকারী হিসেবে আছেন শাই হোপ।
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়ানডে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনক্রুমা বোনার, শারমন লুইস, হেইডেন ওয়ালশ ও রোমারিও শেফার্ড। শেফার্ড মূল দল থেকে বাদ গেলেও আছেন রিজার্ভ স্কোয়াডে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে স্বাগতিকরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২ জুলাই থেকে। পরের দুটি ম্যাচ ৩ ও ৭ জুলাই। অন্যদিকে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ১০ জুলাই থেকে। ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ও ১৬ জুলাই মাঠে গড়াবে তৃতীয় ওয়াডে।
ওয়ানডে দল
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল ও জেইদেন সিলস। রিজার্ভ: রোমারিও শেফার্ড।
টি-টোয়েন্টি দল
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিয়েন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ ও ডমিনিক ড্রেকস (অতিরিক্ত)।

