সোমবার, ৪ জুলাই, ২০২২

৬ মাস বয়সেই কথা বলল শ্রেয়া ঘোষালের ছেলে!

অবশেষে ছয় মাস পর ছেলের পূর্ণাঙ্গ ছবি সামনে আনলেন শ্রেয়া। সোমবার (২২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন ছেলের হয়ে বলা কিছু মিষ্টি কথা। যেন ছোট্ট শিশুটিই সবাইকে বলছে তার কথাগুলো।
ক্যাপশনে লেখা রয়েছে, ‘হাই এভরিবডি। আমি দেবযান এবং আজ আমি ৬ মাস পূর্ণ করলাম। বর্তমানে আমি আমার চারপাশের পৃথিবী অন্বেষণে, আমার প্রিয় গান শুনতে, সমস্ত ধরণের ছবির বই পড়তে, বোকা জোকসে উচ্চস্বরে হাসতে এবং আমার মায়ের সঙ্গে গভীর কথোপকথনে ব্যস্ত আছি। মা-ই একমাত্র আমাকে বোঝে। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে ভালোবাসা আর আশীর্বাদ পাঠানোর জন্য।’ ফেসবুকে শ্রেয়ার এই পোস্ট দেখে খুশিতে আত্মহারা ভক্তরা। মাত্র ৬ ঘণ্টায় তার পোস্টটিতে প্রায় আড়াই লাখ রিঅ্যাকশন পড়েছে। হাজার হাজার মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। উল্লেখ্য, ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। বিয়ের আগে তারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। গত ৪ মার্চ টুইট করে শ্রেয়া জানান তিনি মা হতে যাচ্ছেন। এরপর ২২ মে সন্তান জন্ম হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ঈশ্বরের কৃপায় আমাদের ছেলে হয়েছে। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। খুশি আমাদের পরিবারও।’

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: