বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৪ জুলাই, ২০২২

৬ মাস বয়সেই কথা বলল শ্রেয়া ঘোষালের ছেলে!

৬ মাস বয়সেই কথা বলল শ্রেয়া ঘোষালের ছেলে!

অবশেষে ছয় মাস পর ছেলের পূর্ণাঙ্গ ছবি সামনে আনলেন শ্রেয়া। সোমবার (২২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন ছেলের হয়ে বলা কিছু মিষ্টি কথা। যেন ছোট্ট শিশুটিই সবাইকে বলছে তার কথাগুলো।
ক্যাপশনে লেখা রয়েছে, ‘হাই এভরিবডি। আমি দেবযান এবং আজ আমি ৬ মাস পূর্ণ করলাম। বর্তমানে আমি আমার চারপাশের পৃথিবী অন্বেষণে, আমার প্রিয় গান শুনতে, সমস্ত ধরণের ছবির বই পড়তে, বোকা জোকসে উচ্চস্বরে হাসতে এবং আমার মায়ের সঙ্গে গভীর কথোপকথনে ব্যস্ত আছি। মা-ই একমাত্র আমাকে বোঝে। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে ভালোবাসা আর আশীর্বাদ পাঠানোর জন্য।’ ফেসবুকে শ্রেয়ার এই পোস্ট দেখে খুশিতে আত্মহারা ভক্তরা। মাত্র ৬ ঘণ্টায় তার পোস্টটিতে প্রায় আড়াই লাখ রিঅ্যাকশন পড়েছে। হাজার হাজার মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। উল্লেখ্য, ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। বিয়ের আগে তারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। গত ৪ মার্চ টুইট করে শ্রেয়া জানান তিনি মা হতে যাচ্ছেন। এরপর ২২ মে সন্তান জন্ম হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ঈশ্বরের কৃপায় আমাদের ছেলে হয়েছে। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। খুশি আমাদের পরিবারও।’

শনিবার, ২ জুলাই, ২০২২

যেভাবে এলো ‘আজকে আমার মন ভালো নেই’

যেভাবে এলো ‘আজকে আমার মন ভালো নেই’

‘আজ আমার মন ভালো নেই’ কথাটি কারণে-অকারণে প্রায়ই আমরা বলে থাকি। চিরচেনা এই কথাটি এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটদুনিয়া, যা রিতিমতো ভাইরাল। ‘আজকে আমার মন ভালো নেই’ কথাটি এখন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের পাশাপাশি ভারতের অনেক শিল্পীর মুখেও শোনা গেছে মন খারাপের এই কথাটি। আর সাধারণ মানুষের কথা তো আছেই। খোঁজ নিয়ে জানা যায়, এটি চট্টগ্রামের ভাষায় একটু মজা করেই বলা। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে মন ভালো না থাকার একটি বড় কারণ। আর যার মন ভালো নেই সে হলো- চট্টগ্রামের তরুণ নির্মাতা কাজী হান্নান আহমেদ উৎস। কিভাবে তার এই বক্তব্য ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
উৎস’র ভাষ্য, ‘আমরা একটা ওয়েব সিরিজ করি, যেটা ১৫ পর্বের। আর এর নাম হচ্ছে চট্টগ্রামের ভাষায় “ডরাইল্ল্যা ভূত”। আমি সিরিজটি শুটিং শুরু করি পেছন থেকে মানে, ১৫-১৪-১৩ এভাবে। ১ নম্বরে এসে যখন শেষ করেছি, তখন জানতে পারলাম মাঝখানের একটি পর্ব আমরা করিনি। সবাই খুব প্রেশারে ছিলাম আর আমরা তেমন প্রফেশনালও না, তাই ভুলটি হয়। আরও একটি কারণ ছিল এটি আমাদের প্রথম কাজ। তখন আমার মনটি খুব খারাপ হয়ে যায়। কাজটি করেছিলাম চট্টগ্রামের ফটিকছড়িতে। তাই ওখানে যাওয়া, নতুন করে শুটিং করা, খরচ বেড়ে যাওয়া, নানা ঝামেলা- এসব কারণে তখন আসলেই মন খুব খারাপ ছিল।’ তিনি আরও বলেন, ‘তখন আমি আমার কাজিনকে (ফাহাদ বিন ওয়াহিদ সাকিব) বলি আমার মন ভালো নেই। তখন সে বলে, কি আর করার কষ্ট করে মাঝের সেই কাজটি আবার করতে হবে। আচ্ছা চল একটা অডিও বানাই, হয়তো মন ভালো হয়ে যেতে পারে! তখন আমি ওকে বলি, কি অডিও বানাবো আর কি শিরোনাম দিবো। সেসময় আমার মনে আসে শিরোনাম তো এটাই হতে পারে- “আজকে আমার মন ভালো নাই”। তখন আমরা দু’জন মিলে এই অডিওর কাজটা শুরু করি। এরপর এটি তৈরি করে আমরা নেটে ছাড়ার পর দেখলাম এটি ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশ থেকে শুরু করে ভারত ও বিভিন্ন দেশে দেখলাম এই ডায়ালগটা ক্যাপশন হয়ে গেছে “আজকে আমার মন ভালো নেই”। মন খারাপ বা মজা করে সবাই এখন বলছে- আজকে আমার মন ভালো নেই।’ ভাইরাল হওয়ার পেছনে উৎস মনে করেন আরও একটি কারণ আছে। আর তা হলো; আজকে আমার মন ভালো নেই- কথাটি তিনি একটু ব্যথা নিয়ে উপস্থাপন করেছেন। তার এই কথার ভঙ্গিটি দেশের মানুষের মন কেড়েছে। আর সে কারণে এটি ভাইরাল হয়েছে দ্রুত সময়ের মধ্যে।
কী ছিল তাদের বানানো অডিওতে জানতে চাইলে কাজী হান্নান আহমেদ উৎস বলেন, গল্পটা ছিল এমন- এখানে একজন পরিচিত দোকানদারকে আমি ফোন করি। তাকে বলি, একটা কথা বলবো। তখন সে বলে কি কথা। আমি বলি, আজকে আমার মন ভালো নেই। দোকানদার খুব রাগী মেজাজের। কিন্তু সে শান্ত কণ্ঠে বলে, কেন তোর মন ভালো নেই। তুই দোকানে আয়, বসে আড্ডা দেই। তখন আমি বলি, না আসবো না। দোকানি বলে, কেন আসবি না। আমি বলি, কারণ আমার মন ভালো নেই। শেষ পর্যন্ত দোকানি বলে, কোথায় যাবি তুই ঘুরতে যাবি সীবিচ (সমুদ্র সৈকত)। আমি বলি, সেখানেও যাবো না। তার কারণও হচ্ছে আজকে আমার মন ভালো নেই। এই মন ভালো নেই-এর গল্পই এখন নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। চট্টগ্রামের ছেলে কাজী হান্নান আহমেদ উৎস’র কাছে জানতে চাওয়া হয়, এখন তার মন ভালো আছে কি-না? উত্তরে সে বলে, ‘২০২২ সালটা আমার মন ভালো থাকবে বলে মনে হচ্ছে। কারণ আমার এই ডায়লগটা এখন দেশের জনপ্রিয় তারকা থেকে অন্য দেশের তারকারাও বলে যাচ্ছে। ভালোই লাগছে। মনে হচ্ছে “মন ভালো নেই” দিয়ে আমি সবার মন জয় করেছি।’ আপনার এই মন ভালো নেই দিয়ে তো এখন নানা পোশাকও তৈরি হচ্ছে। বিষয়টি কী জানেন, ‘হ্যাঁ, ছেলেদের অনেক টি-শার্ট, রুমাল, মাস্ক, পানির গ্লাসসহ নানা কিছু তৈরি হচ্ছে। ভালোই লাগছে, ডায়লগ শুধু কথায় না কাজেও ব্যবহার হচ্ছে। বেশ আনন্দ পাচ্ছি। মানুষকে কিছুটা হলেও তো আনন্দ দিতে পেরেছি- এটাই আমাদের বড় পাওয়া।’ বললেন তরুণ এই নির্মাতা। আগামীর ভাবনা জানতে চাইলে উৎস বলেন, ‘ভালো ভালো কাজ দিয়ে মানুষকে আরও আনন্দ দিতে চাই। সঙ্গে থাকবে সামাজিক নানা বার্তাও। আমার নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। শুধু নিজের চ্যানেলের জন্যই নয়, বড় পরিসরে কাজ করার ভাবনাও আছে। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে একদিন ঠিকই লক্ষে পৌছাবো।’

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মীরের সঙ্গে সময় কাটাতে চান স্বস্তিকা

মীরের সঙ্গে সময় কাটাতে চান স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় উপস্থাপক ও তারকা ব্যক্তিত্ব মীর আফসার আলীর সঙ্গে সময় কাটাতে চান স্বস্তিকা মুখার্জি। নানা কসরতে ব্যায়াম করার বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এমন ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী।
মূল ঘটনা হলো—নতুন করে জিমে ভর্তি হয়েছেন স্বস্তিকা মুখার্জি। তাও আবার মীর যে জিমে নিয়মিত ঘাম ঝরান, সেখানেই। ভর্তি হয়েই নায়িকা প্রচুর ঘাম ঝরিয়েছেন। তারই কিছু ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। কী কী শরীরচর্চা করেছেন তারও তালিকা দিয়েছেন স্বস্তিকা। ছবি বলছে, স্বস্তিকা ‘স্টেপ আপস’, ‘বার্ড ডগস’ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘মীর ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। চলো একসঙ্গে সময় কাটাই।’ অনেক দিন ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মীর-স্বস্তিকাকে নিয়ে ফিসফাস চলছে। এ বিষয়ে প্রশ্ন করলে দু’জনেই বন্ধুত্বের কথা বলেন। নায়িকার জিমে যাওয়ার নেপথ্যে কেবল মীর নন, আরো কারণ রয়েছে। অর্জুন দত্তের পরবর্তী সিনেমা ‘শ্রীমতী’-তে আটপৌরে গৃহবধূর চরিত্রে দেখা যাবে তাকে। চিত্রনাট্য অনুযায়ী শরীর প্রস্তুত করতে তার জিমে যাওয়া।

বুধবার, ২৯ জুন, ২০২২

‘শেষ চিঠির’ জন্য পুরস্কার জিতলেন দীঘি

‘শেষ চিঠির’ জন্য পুরস্কার জিতলেন দীঘি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (বাইফা) ২০২২-এর ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রার্থনা ফারদিন দীঘি। ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম দিয়ে অভিষেক হয় ওটিটি প্ল্যাটফর্মে। আর এই ওয়েব ফিল্মে অসাধারণ অভিনয় করে দর্শক মন জয় করেছে দীঘি। পেলেন পুরস্কারও।
এবারই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। আর প্রথম কাজের পুরস্কার জিতে নিয়েছেন। এই বিষয়ে দীঘি বলেন, আমি ওটিটি প্ল্যাটফর্মের ফ্যান। কম বেশি সব দেশের ওটিটির কাজ আমি দেখি। আমার কাছে যখন ওটিটির কাজের প্রস্তাব আসে এবং কাজ করি। আমি অনেক এক্সাইটেড ছিলাম কাজ করা নিয়ে। আমার কাজটা ভালো লেগেছে সবার এবং ডেব্যু হওয়ার পরেই আমার কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। আমি এটা নিয়ে অনেক খুশি। এই পুরস্কার শুধু আমার না। এটা আমার পরিবারের এবং আমার 'শেষ চিঠি' টিমের সবার। বর্তমানে দীঘির হাতে বেশকিছু ওটিটির কাজ রয়েছে। এ ছাড়া সিনেমার কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি সপ্তাহের 'শ্রাবণ জ্যোৎস্না' সিনেমার কাজে ফিরবেন। এরই মধ্যে একটি টিভিসির কাজ সম্পন্ন করেছেন দীঘি। এই বিষয়ে দীঘি বলেন, টিভিসি দিয়ে আমার যাত্রা শুরু। বড় হওয়ার পর প্রাণের টিভিসি করলাম। ছোট বেলায় গ্রামীণফোনের টিভিসি করে অনেক প্রশংসা পেয়েছিলাম। বড় হওয়ার আবার ড্যাবু করলাম টিভিসিতে। আশা রাখি সবার ভালো লাগবে।
তৌসিফ-তিশা’র বিয়ের গল্প!

তৌসিফ-তিশা’র বিয়ের গল্প!

ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। নাটকে আসিফ ও প্রীতি চরিত্রে দেখা যাবে তাদের। এরই মধ্যে শেষ হয়েছে নাটকটির চিত্রায়ণ।
তৌসিফ-তিশা অভিনীত নতুন এ নাটকের নাম ‘ওয়েডিং ডায়েরি’। স্নেহাশীষ ঘোষের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। গল্পে দেখা যাবে, আসিফ বিদেশ থেকে পড়াশোনা করে মাত্র দেশের মাটিতে পা রাখল। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই কি বিয়ে? তাহলে পাত্রী কে? তার উত্তর পাওয়া যাবে নাটকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রিংকু জানান, নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা। সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েয়ে ‘ওয়েডিং ডায়েরি’। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ উন্মুক্ত হবে আসছে ঈদুল আজহায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।